
ফারুক হোসেন রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় ২০২৫ সালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়েকদিন ধরে খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা চলে যার পুরস্কার বিতরণ করা হয় সোমবার দুপুরে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনছারুল হক, সভাপতি, রুহিয়া ডিগ্রি কলেজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুসারুল হক ও সিদ্দিকুর রহমান, রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, উপাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক আসাদ আলী, ইউনুস আসী সহ আরো অনেকে।
এ সময় রুহিয়া ডিগ্রি কলেজের সভাপতি আনছারুল হক বলেন, শিক্ষার্থীদেরকে বইমুখী হতে হবে। তাদেরকে পড়াশোনা করতে হবে। খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া বিনোদনের জন্য বিকল্প কিছু ভাবা যাবেনা।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ