
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালী’র চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জানুয়ারি রোববার রাতে শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর ইসমাইল পালের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি ঘর থেকে ১হাজার ৬শত পিচ ইয়াবা সহ দুই মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত একজন হচ্ছে ঐ বাড়ির সুজায়েত উল্লাহ স্ত্রী পারভীন আক্তার ( ৪০) অপরজন হচ্ছে সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ইউনুসের স্ত্রী আসমা আক্তার ( ৩৪)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা