
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পাহাড়ের খাদে পড়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়ার খাদ থেকে হাতিটা কে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা
মোঃ নূরুল ইসলাম।
তিনি জানান, শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়। এর বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে। পরে সেটি সুরতহাল করে পাহাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত