
রায়হান আলীঃ এক যুগেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা খালের ওপর নির্মিত সেতু। ২০১২ সালে জহুরা মহিউদ্দিন স্কুল-চর নেওয়ারগাছা সড়কে উল্লাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর থেকে এ সেতু দুটি নির্মান করা হয়। সংযোগ সড়ক নির্মাণ হলে অন্তত ১৫ হাজার মানুষ খুব সহজেই উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, পৌর বাজার ও বাস স্ট্যান্ড ও উপজেলা সদরে যাতায়াত করা সহজ হতো।নেওয়ারগাছা খালের উপর নির্মিত সেতুতে সংযোগ সড়ক না থাকায় তাদেরকে প্রায় দেড় কিলোমিটার পথ ঘুরে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে চলাচল করতে হচ্ছে। আর এতে চরম দুর্ভোগের শিকার হয় শিক্ষার্থী ও গ্রামের লোকজন।
নেওয়ারগাছা গ্রামের বাসিন্দা সাহানেওয়াজ খান রানা জানান, সকলের দাবির প্রেক্ষিতে সেতুটি তড়িঘড়ি করে নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় তাদের দূর্ভোগ লাঘব হয়নি একযুগেও। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বার বার আবেদন জানালেও তা কোন কাজে আসেনি। এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে সেতুর অবশিষ্ট কাজ সম্পন্ন ও দু’পাশে সংযোগ সড়ক নির্মানের জন্য পৌরসভার প্রতি আবেদন জানান তারা।
উল্লাপাড়া পৌর সচিব রফিকুল ইসলাম জানান সেতুটি এলজিইডি নির্মাণ করেছে তবে পৌরসভার পক্ষ থেকে খুব শীগ্রই সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা