
মিজানুর রহমান:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এবং লালমনিরহাট জেলা বিএনপির সদস্য হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের সৌজন্যে দুইশত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ফকিরপাড়া ইউনিয়ন যুবদল।
১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন রিয়াদ, লালমনিরহাট জেলা যুবদলের পরিবেশ ও বন বিষয়ক সহ-সম্পাদক জুয়েল হাসান, যুবনেতা রুজেন মিয়ার নেতৃত্বে অসহায়, দুস্থ্ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন, যুবদলের সদস্য মাহবুব আলম, আব্দুল মালেক, বুলবুল আহমেদ, জিয়াউর রহমান জিয়া, আহসান হাবীব, বশিরুজ্জামান, সজীব, শাহিনুর রহমান সিজার, মাসুম আরিফ, সিরাজুল ইসলাম, ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল হাসান, যুগ্ম সম্পাদক আল-আমীন ইসলাম সুমন, ছাত্রদলের সদস্য আরিফ বিল্লাহ, গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের মুল উদ্যোক্তা ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন রিয়াদ বলেন, হাতীবান্ধা-পাটগ্রাম আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের পরামর্শে আমরা সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত