প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
ভেড়ামারায় স্ত্রীর পরকীয়ায় কাল হলো প্রবাসী

জাহিদ হাসান, ভেড়ামারা,কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে সায়েস্তা করতে এসে পিস্তল সহ ইটালি প্রবাসী ও তার ৩ সহযোগী গ্রেফতার । মাস খানেক পূর্বে দেশে ফিরেছেন সবুজ। তিনি ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন এর গোপিনাথপুর এলাকার সোনা আলীর পূত্র। দেশে এসে জানতে পারে স্ত্রীর পরকীয়ার কথা। কোনোভাবেই মেনে নিতে পারেন না স্ত্রীর পরকীয়ার বিষয়টি। পরকীয়া প্রেমিক বিজয় একই এলাকার বাবলুর ছেলে। প্রতিশোধের আগুন দানা বাঁধে চরমে প্রবাসীর। মরিয়া হয়ে ওঠে বিজয় কে দেখে নেয়ার।
বুধবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে সবুজ সংঘবদ্ধ হয়ে হামলা করতে আসে স্ত্রীরির প্রেমিক বিজয়ের বাড়িতে। বিজয় বুঝতে পেরে চিৎকার দিয়ে পলানোর চেষ্টা করে। সবুজ সহ তার সহযোগীরা বিজয়ের পিছু নেয়। পরবর্তীতে স্থানীয় জনতার হাতে আটক হয় ইটালি প্রবাসী সবুজ ও তার ৩ সহযোগী। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ কে সংবাদ দিলে থানা পুলিশ ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত সবুজ আলী (২৫), মো. আপন(১৮), সাকিবুল হাসান শোভন(১৮) ও মো. নুরুন্নবী প্রামানিক(৩২) উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ই জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯ টায় পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়ার এলাকার বাবলুর ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার নিজ বাড়িতে হামলার উদ্দেশ্যে যায়।
ভুক্তভোগী বিজয়ের বাবা বাবলু বলেন, সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়।
এদিকে গ্রেফতারকৃত সবুজ প্রেমিক বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রীর গায়ে হাত তোলা সহ পরকীয়ার অভিযোগ তুলে বলেন, গত ১৪ই জানুয়ারি বিজয় তার স্ত্রীর গায়ে হাত তুলেছে ও কু-মতলব নিয়ে আমার বাড়িতে যায়। আমি তখন বাড়ি ছিলাম না।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, টাকা পয়সা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা খুন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বিজয় বাড়িতে হামলা চালানোর সময় স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার ও সাথে থাকা ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.