প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফে আইস ও ইয়াবা সহ ৬ জনকে আটক করছে বিজিবি

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুইকেজি ক্রিস্টাল মেথ আইস,ও ১০ হাজার ইয়াবা, গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে বিজিবি।
টেকনাফ ব্যাটলিয়ন- বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদের মোহনা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান ইঞ্জিন চালিত সাম্পান নৌকার সাহায্যে বাংলাদেশে আসার খবরে ২ বিজিবির একটি বিশেষদল দ্রুত জলযান ফ্যান্টমের সাহায্যে বুধবার রাতে অভিযান পরিচালনা করে। নৌকাটি ধাওয়া করে বিজিবির অভিযান দলটি মাদক পাচারকারী দলটিকে গ্রেফতার করে।
নৌকাটি তল্লাশী ৬ জন আসামীসহ ২.১৩০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং স্বল্প পরিমাণ গাঁজা পাওয়া যায়। এছাড়াও আটককৃত আসামীদের নিকট হতে ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃতরা হলো, টেকনাফের মোঃ ফয়সাল (২০), মো. আরমান (২০), জসিম উদ্দিন (২১), মোঃ বুখার উদ্দীন (৩০), মোঃ শফিক উদ্দিন (২০) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ কামাল হোসেন (২৪)।
আটককৃত আসামীদের জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.