
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া পৌরসভার ভরামুহুরী ৪নং ওয়ার্ডস্থ মাদ্রাসা ইসলামিয়া আইনুল উলুম হেফজখানা ও এতিমখানার নূরানী বিভাগের উদ্বোধনী ক্লাস, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ৯টায় মসজিদের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাবলীগ জামায়াতের কক্সবাজার শূরা সদস্য মাওলানা হানিফ, সাবেক কমিশনার কুতুবউদ্দিন ,৪নং ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম কালু। ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ একরামুল হক,ছাত্রআন্দোলন নেতা মো:ইলিয়াস। কামাল উদ্দিন বিএ,মোহাম্মদ আব্দুল্লাহ,জাহাঙ্গীর আলম সাওদাগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে মসজিদের ইমাম আব্দুল মালেক,অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান