হোম » সারাদেশ » হাতীবান্ধায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করলো বড়খাতা ইউনিয়ন বিএনপি

হাতীবান্ধায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করলো বড়খাতা ইউনিয়ন বিএনপি

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের সৌজন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
গত ১৩ জানুয়ারী (সোমবার) দিনব্যাপী উপজেলার বড়খাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে বড়খাতা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মোবাইদুর সরকার মিঠু , বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বড়খাতা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রহমান বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!