
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে বাড়ির মেইন গেটের তালা ভেঙে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার সকালে সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সদস্য আবু হাসান সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী (বডিগার্ড)। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, পৌর শহরের সান্তাহার ঢাকাপট্টি এলাকায় নান্নু নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন পুলিশ সদস্য আবু হাসান। প্রতিদিনের মতো সোমবার সারাদিন ডিউটি শেষ করে রাতে বাসার ফিরে মোটরসাইকেল পার্কিং করে ঘুমানে যান তিনি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান গেটের দরজার তালা ভাঙা এবং সেখানে তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি নেই। এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও মোটরসাইকেলটির সন্ধান কোথাও মিলছেনা। এ ঘটনার পর থেকে জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় চুরির এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ