
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আতিক কনফেকশনারি নামে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি বাজারে এ চুরির ঘটনা ঘটে। দুর্ধর্ষ এ চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্থ দোকানদার জানান, রবিবার রাত ১১ টার দিকে দোকানে কাজ শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের শার্টারের তালা কাটা। পরে দোকানের ভিতরে গিয়ে দেখি ভিতরে সব মালামাল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত বলে হয়েছে।
কয়েকজন দোকানদার জানান, এলাকায় প্রকাশ্যে জুয়া খেলে, পুলিশ সব দেখে, জানে, কিন্তু কোন পদক্ষেপ নেই না। আমরা সাধারণ মানুষ যদি প্রতিবাদ করি তাহলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই অনেকে জেনে ও বুঝেও প্রতিবাদ করে না। যে এলাকায় জুয়া মাদক আছে ওই সব এলাকায় চুরি তো হবেই। তারা অভিযোগ করে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি ও টহলের অভাবে এমন চুরির ঘটনা ঘটছে। এই সংঘবদ্ধ চোরের কাছ থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
তারা আরও বলেন, চুরির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর আর খোঁজ রাখে না। সাধারণ মানুষ হিসেবে আর কী করার আছে আমাদের? চুরি যাওয়া মালের সন্ধান করে এক সময় থেমে যেতে হয় নিজেদের।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, আমি চুরির বিষয়টি শুনেছি। পুলিশ গতকাল রাতেও অভিযান চালিয়ে চোর চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা