
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে গাঁজা সহ মামুন সরকার (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ভোর রাত ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দারপাড়া গ্রামের উত্তরপাড়া ইছামতি নদীর তীর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মামুন সরকার ওই গ্রামের মৃত মোজাম সরকারের ছেলে।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য ধুনট বাজারের জিরো পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চান্দারপাড়া গ্রামের ইছামতি নদীর পূর্ব পাশে মামুন সরকার নামে এক ব্যাক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সেই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যাক্তি কৌশলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সেখানে উপস্থিত অফিসার সঙ্গীয় পুলিশের সহায়তায় তাদের আটক করি। আটকের পর দেহ তল্লাশির একপর্যায়ে মামুন সরকারের কাছে থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করি। তিনি আরও জানায় মামুন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন মাদকদ্রব্য কিনে এনে উপজেলার কয়েকটি ইউনিয়নের মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিলেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সোমবার দুপুরে বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩