প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
চকরিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি আশেক ডাকাত গ্রেফতার

চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি আশেক হায়দার ডাকাতকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। ১২ জানুয়ারি (রবিবার) বিকাল ৪টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী স্টেশন এলাকা থেকে হত্যাচেষ্টাসহ কয়েকটি মামলার আসামি, মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী লেদু ডাকাতের পুত্র আশেক উল্লাহ প্রকাশ ডাকাত আশেক হায়দারকে গ্রেফতার করা হয়।
উল্লেখ, তি বছরের ৭ জানুয়ারি ফাঁসিয়াখালীর মৃত রশিদ মিয়ার পুত্র ভূমিদস্যু শাহেদ ও আরমানের নেতৃত্বে ছাইরাখালী ভরাচর এলাকায় সংগঠিত হত্যাচেষ্টার অভিযোগে চকরিয়া থানায় মামলা দায়ের করেন দেলওয়ার হোসেনের স্ত্রী খালেদা বেগম।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভুইয়া জানান, ধৃত আসামীকে আগামীকাল আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.