
রায়হান আলীঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির উদ্দেশ্য মানুষের কল্যানে কাজ করা। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টায় উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খাঁন এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যেকোনো দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়। শুধু শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ঘরবাড়ি পুড়ে যাওয়া
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এমনকি স্বৈরাচার সরকারের সময় যখন কারাগারে আটক ছিলাম তখনও উপজেলা জামায়াতের মাধ্যমে উল্লাপাড়ার মানুষের কল্যাণে কাজ করেছি।ইসলামী সমাজ কায়েম হলে দল-মত নির্বিশেষে সবাই লাভবান হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজান, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল কাদের প্রমূখ।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ