হোম » সারাদেশ » জামালপুরে ১ আওয়ামী লীগ নেতার স্ত্রীর ষড়যন্ত্রের মামলার জালে সাংবাদিক নেতা

জামালপুরে ১ আওয়ামী লীগ নেতার স্ত্রীর ষড়যন্ত্রের মামলার জালে সাংবাদিক নেতা

রবিউল হাসান লায়ন: জামালপুরে মেলান্দহ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতার পারিবারিক হীন স্বার্থ চরিতার্থ করার ঘৃণ্য প্রয়াস থেকে রেহাই পায়নি সাংবাদিক নেতা। স্ত্রীকে ব্যবহার করে সাংবাদিক নেতা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই’র জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হান সাদাকে মিথ্যা মামলায় আসামি করেছে।

এঘটনার প্রতি নিন্দা ও  প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামালপুরে কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকরা এমন দাবি জানিয়েছেন।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক. লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক সচতন কণ্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান, বাংলাভিশন চ্যানেলের জামালপুর জেলা প্রতিনিধি জাহিদ হাবিব, বাংলার চিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মঞ্জু, মানব কণ্ঠের কাফি পারভেজ, সাংবাদিক আনোয়ার হোসেন, মাছরাঙ্গা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মাহফুজুর রহমান, মডেল প্রসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের  সভাপতি সুশান্ত কুমার, ই-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপনসহ সাংবাদিক  নেতৃবৃন্দ। বক্তারা সেচ্ছাসেবক লীগ নেতা শিপনের স্ত্রীর করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!