
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার ৭নং এলাঙ্গী ইউনিয়নের ইস্কুল, কালেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের নিয়ে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (০৯ই জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ৭নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন পিষ্টন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুর হক, সহকারী শিক্ষ মোঃ শাজামাল হোসেন, আব্দুল হান্নান, কামাল আহমেদ, শ্রী নয়ন কুমার, মোঃ বাকির হোসেন, সিহাবুল ইসলাম সিহাব, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, কামরুল হুদা, জামিল উদ্দিন, শিক্ষাকা মোছাঃ রুনা লায়লা, শ্রীমতী বাউটি রানি ঘোষ, নাজমুনহার, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ লিপ্টন মন্ডল, মোছাঃ রেবেকা সুলতানা প্রমুখ।