
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে ১কেজি গাঁজাসহ মোছাঃ রুনা (৪২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
(৮জানুয়ারি) বুধবার দুপুরে সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে আনিকা পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুনা সান্তাহার পৌর শহরের লকু ইস্ট কলোনী এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার দুপুরে আনিকা পেট্রোল পাম্পের সামনে মহাসড়ক দিয়ে ব্যাটারী চালিত অটোরিকশায় মাদক নিয়ে কোথাও যাচ্ছিলেন মোছাঃ রুনা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি করে মাদকদ্রব্য ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ