প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
কক্সবাজারে শিশুকে অপহরণ করে হত্যা,মরদেহ উদ্ধার

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারে অপহরণের ৮ ঘণ্টা পর খালি প্লট থেকে আহাদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে ওই প্লট থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় সময় একদল দুর্বৃত্ত কতৃক শিশুটিকে কক্সবাজার ডিসি পার্ক এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, তার শরীরের বিভিন্ন স্হানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার গলায় হাতের চাপ ও নখের চিহ্ন এবং পিঠে ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার মুখে ফেনা এবং নাক ও কানে বালি ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে তার মরদেহ খালি প্লটে ফেলে রাখা হয়েছে।
নিহত শিশু আহাদের বন্ধুরা জানায়, খেলা শেষে কয়েকজন অচেনা ব্যক্তি তাদেরকে লজেন্স অফার করে। এক পর্যায়ে আহাদকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পেরে তার বন্ধুরা পালিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিম নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশু হত্যার ঘটনাটি তদন্ত চলছে। খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, কক্সবাজার ডিসি পার্কের বিভিন্ন প্লট, যা মূলত জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে অবৈধ দখলদার এবং অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেকে প্লটগুলো বিক্রি করে দিয়েছেন। ফলে এই অন্ধকার ও নির্জন এলাকাগুলো মাদকসেবী, ছিনতাইকারী এবং অন্যান্য অপরাধীদের জন্য আবাস স্হলে পরিনত হয়ে উঠেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.