
মোস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: নাটোর শহরের ফুটপাত দখল মুক্ত করার অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ৮ই জানুয়ারি বুধবার সকাল ১০ টা থেকে এই অভিযান পরিচালনা করে সড়ক ও জনপদ বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনের নেতৃত্বে এই দখল মুক্ত অভিযান পরিচালনা করা হয়।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, ভবিষ্যতে শহরের কোন ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য বিভিন্ন গণমাধ্যমে ফুটপাত এবং রাস্তা দখল করে দোকান বসানো এবং দোকানের মালামাল রাখার খবর প্রকাশিত হলে গত ২ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম সড়ক ও জনপথ বিভাগ সদর থানা পুলিশ সহ সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে ফুটপাত এবং রাস্তার দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু