প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
জামায়াতের দলীয় অফিস উদ্বোধনে মঞ্চে আওয়ামিলীগ নেতা

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয় উদ্বোধনের সময় মঞ্চে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কে দেখা গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেলে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের দলীয় অফিস উদ্বোধন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম। এই অনুষ্ঠানে একই মঞ্চে উধুনিয়া ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার কে দেখা গেছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।
জানা যায় উধুনিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার এর ছেলে নাজমুল হোসেন একই ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক পদ পেয়েছেন। অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামিলীগ নেতা আব্দুস সাত্তার এর ছেলে নাজমুল হোসেন পতিত সরকারের সময়ে যুবলীগের নেতাকর্মীদের সাথে দলীয় কর্মকান্ড সাথে জড়িত ছিলেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী শফিকুল ইসলাম শফির পক্ষে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। নাজমুল হোসেন ১৭ ই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার মুরাল এর সাথে ছবি উঠে তার ফেজবুকে লেখেন "আজ থেকে শত বছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন এদেশকে স্বাধীন করার। শুধু স্বাধীন করেননি,তার স্বপ্নকে বাস্তবায়ন করার সাহস দেখিয়েছেন।
যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নাজমুল কিভাবে ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক পদ পেয়েছেন এটি নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মাঝে। ৫ আগষ্ট প্রেক্ষাপট পরিবর্তন পর নাজমুল হোসেন জামায়াতের রাজনীতির সাথে জড়িত হয়।
এ বিষয়ে জানতে চাইলে নামজুল হোসেন বলেন সে ৫ আগষ্টের আগে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়নি। পরবর্তী জামায়াতের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, পদও পেয়েছেন বলেন জানান। ওয়ার্ড জামায়তের প্রচার সম্পাদক হিসেবে কাজ করছেন তিনি।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলি জানান দলীয় অফিস উদ্বোধনের সময় উচ্ছুক জনতার ভিড়ে কে এসেছে আমরা বুঝতে পারেনি। তবে আমরা কোন আওয়ামীলীগের নেতাকর্মীদের আশ্রয় দিবো না বা তাদের কে দলেও নিবো না। নাজমুল হোসেন এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.