
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) নৈশ্যপ্রহরীর বিরুদ্ধে সেচের লাইসেন্স দেবার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে । মঙ্গলবার বেলা ১২ টার দিকে উল্লাপাড়া বিএডিসি অফিসে ঘুষের টাকা ফেরত পেতে নৈশ্যপ্রহরী আলমাস শেখ কে অবরুদ্ধ করে রাখেন অর্ধ শতাধিক কৃষক। অন্তত ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় নৈশ্য প্রহরী আলমাস কে৷ এ ঘটনায় বিএডিসি উল্লাপাড়া অফিসের প্রকৌশলী শাহী আমিন এসে পরিস্থিতি শান্ত করেন।
অভিযোগ উঠেছে নৈশ প্রহরী আলমাস শেখ উপজেলার বিভিন্ন এলাকায় সেচের লাইসেন্স করে দেবার কথা বলে ৭ হাজার থেকে ৩ লাখ করে টাকা নিয়েছেন কৃষকদের কাছে থেকে। এ নিয়ে বিএডিসি অফিসে লিখিত অভিযোগ করে ৭ ভুক্তভোগী কৃষক।
সলপের বাহিমান এলাকার আনোয়ার হোসেন জানান তার কাছে থেকে সেচের লাইসেন্স করে দেবার কথা বলে নৈশ্যপ্রহরী আলমাস শেখ ১২ হাজার টাকা ঘুষ নিয়েছে। ৬ মাস চলে গেলেও লাইসেন্স পাননি, ঘুষের টাকাও ফেরত পাননি তিনি ।
গোবিন্দপুরের বাবলু,কাদের আলী, শফিকুল ইসলাম জানান তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। এই ঘটনায় তারা অভিযোগ দিয়েছেন। টাকা ফেরত না পাওয়ায় তারা সবাই মিলে নৈশ্য প্রহরী আলমাস শেখ কে অবরুদ্ধ করেছিলেন।
উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চন্দ্রগাঁতী গ্রামের আতিকুল ইসলাম জানান তার কাছে তার কাছে ৭ হাজার টাকা নিয়েছে। ৮ মাস হয়ে গেলেও লাইসেন্স করে দিতে পারেননি। তিনি সহ অর্ধশতাধিক কৃষক টাকা ফেরত পেতে নৈশ্য প্রহরী আলমাস কে ২ ঘণ্টা বিএডিসি অফিসে অবরুদ্ধ করে রাখে। পরে বিএডিসি প্রকৌশলী শাহী আমিন আলমাস কে তাদের হেফাজতে নিয়ে যায়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উল্লাপাড়া অফিসের প্রকৌশলী শাহী আমিন জানান নৈশ্যপ্রহরী আলমাস শেখের বিরুদ্ধে সেচের লাইসেন্স দেবার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। আলমাস কে ঘুষের টাকা ফেরত পেতে ভুক্তভোগী কৃষকেরা অবরুদ্ধ করে রাখে।
ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করতে বিএডিসি প্রধান অফিস ঢাকা থেকে উপ-হিসাব নিয়ন্ত্রক ও তদন্তকারী কর্মকর্তা খন্দকার শাহজালাল মঙ্গলবার (৭ জানুয়ারি) উল্লাপাড়ায় আসে। তিনি গণমাধ্যম কর্মীদের জানান নৈশ্য প্রহরী আলমাস এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে এটি তিনি তদন্ত করার জন্য এসেছেন। উভয়পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে, ঘটনার সত্যতা পেলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ