
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১৩০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি তামিম আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা ও উপজেলা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান