প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
রৌমারীতে ট্রাক্টর চালককে ভ্রাম্যমাণ জেল দেওয়ায় থানা ঘেরাও

কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারীতে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বহন করার অপরাধে সাইদুর রহমান (৩৫) নামেলর এক ট্রাক্টর চালককে ৬ মাসর জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে ( ৫ জানুয়ারী) রবিবার বেলা ১১ টার দিকে ট্রাক্টর মালিক সমিতির উদ্যােগে দুই শতাধিক ট্রাক্টর মালিক ও চালক দলবদ্ধ হয়ে থানার ভিতরে প্রবেশ করে এবং ঘেরাও করে।
এসময় আঃ আজিজ, দাখিরুল, জিনাহ আরমি ও আব্দুস ছালাম মাস্টার ওসির কক্ষে প্রবেশ করে এবং সাইদুরকে আটকের বিষয় প্রতিবাদ জানায়। পরে ওসি লুৎফর রহমান বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট রাসেল দিও নিজে ঘটনাস্ল উপজেলার বন্ধবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় ঘোষনা করেন। যার প্রেক্ষিত পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছেন। আপনাদের কিছু বলার থাকলে আপনারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট রাসেল দিওর সাথে কথা বলেন। পরে প্রতিবাদকারিরা থানা থেকে চলে যান।
্উল্লখ্য য, দীর্ঘদিন থেকে একটি চক্র উপজেলা বন্ধবেড় ইউনিয়নের ফলুয়ার চরসহ বিভিন এলাকা থেকে ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টর দিয়ে বহন করে আসছিলেন। এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে মদাব্যাপারীর ঘাটের মৃত্যু আজিজুল হকের ছেলে সাইদুর রহমানকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
পরে তাকে পুলিশ হেফাজতে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানা হয়। এব্যাপার রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, তারা এভাবে থানায় ভিতরে প্রবেশ করা মোটেই ঠিক করেনি। পুলিশ তাদেরকে বুঝিয়ে থানা থেকে বের করেদেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.