প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ৫:৫৮ পি.এম
রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন কমিটি গঠনঃ

ঠাকুরগাঁও রুহিয়া প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মংগলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রুহিয়া ডাকবাংলো হলরুমে প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নির্বাচন প্রক্রিয়ায় না গিয়ে সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের জন্য সকল সদস্যগন একমত পোষন করেন। সকলের মতামতের ভিত্তিতে মো: মজহারুল ইসলাম (বাদল) কে সভাপতি, মো: আপেল মাহমুদকে সাধারণ সম্পাদক, মো: ফারুক হোসেনকে সহ সভাপতি, মো: আলমগীর হোসেনকে সহ সাধারণ সম্পাদক, মো: মোস্তাফিজুর রহমান আকাশকে কোষাধক্ষ্য, নির্বাহী সদস্য-১ মো: আমিনুল হক এবং নির্বাহী সদস্য-২ মো: কুদরত আলী তুহিন সহ ৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, রুহিয়া থানা প্রেসক্লাবের কমিটির মেয়াদ (২০২৩-২০২৪) শেষ হওয়ায় গত ২৬ অক্টোবর ২০২৪ ইং তারিখে এক সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র মোতাবেক আহবায়ক কমিটিকে ৩১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে রুহিয়া থানা প্রেসক্লাবের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক সিরাজুল ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.