
গ্রেফতাররা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার কালিতলা এলাকার মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫). রাজবাড়ি তামলিপাড়া এলাকার মোফাফফর আলীর ছেলে রামজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ২৬ তারিখ বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামনি জুয়েলার্স থেকে প্রায় ২ লাখ ১৩ হাজার টাকার মূল্যের স্বর্ণের ১ভরি ৬ আনা ২রতি ওজনের ব্রেসলেট চুরি হয়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জড়িত চোরদের সনাক্ত করে তাদের গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান শুরু করলে মঙ্গলবার রাতে সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তি সহায়তায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের দেওয়া তথ্য ভিত্তিতে চুরি যাওয়া ১ ভরি ৬ আনা ১ রতি ওজনের স্বর্ণের ব্রেসলেট, ৮ আনা ৫ পয়েন্ট ওজনের চেইন, ৬ আনা ২ রতি ২ পয়েন্ট ওজনের চেইন ও চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি চুরি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা স্বর্ণ চুরির সাথে জড়িত আন্ত:জেলা চোর চক্রের সদস্য। তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক