হোম » সারাদেশ » উল্লাপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

উল্লাপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি মোঃ জহুরুল ইসলাম (৩৬) কে গ্রেপ্তার করেছেন পুলিশ। সে উপজেলার পূর্বদেলুয়া গ্রামের জিল্লুর রহমান এর ছেলে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উল্লাপাড়া থানা পুলিশ অভিযুক্ত জহুরুল কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জানা যায় ২০০১ সালে কিশোরী পূর্ণীমা রাণী ধর্ষণের অভিযোগে তার বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে। ২০১১ সালে উক্ত মামলায় আদালত ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন সাজাপ্রাপ্ত কে গ্রেপ্তার করা হয়েছে ।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম দীর্ঘদিন দেশের বাইরে পলাতক ছিলেন। পূর্ণীমা ধর্ষণ মামলায় অভিযুক্ত তিনি। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!