
রায়হান আলীঃ ইরানের রাস্ট্রদূত মানসূর চাবসী ও জাহারা চাবসী দম্পতি সংক্ষিপ্ত সফরে উল্লাপাড়ায় আসেন। শুক্রবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন, পরে তিনি উল্লাপাড়ার বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন। এসময় তার সাথে ছিলেন মোঃ ইকবাল হোসাইন সভাপতি এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাজীপুর, সামসাল ইসলাম ই.পি.ডি নোলোজিস্ট ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতাল,আজাদ হোসেন সদস্য সচিব উল্লাপাড়া উপজেলা বিএনপি,ডা. জাহাঙ্গীর আলম পরিচালক উল্লাপাড়া চক্ষু হাসপাতাল।
ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবসী গণমাধ্যমকর্মীদের বলেন ইরানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্ন্তবর্তী সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী। এই সরকার কে সবসময় সহযোগিতা চায় ইরান।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত