
আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাট জেলা শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ জনকে গ্রেফতার করেছে হাতীবান্ধায় পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ৫ ছাত্রলীগ নেতা হলেন,হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন,উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ও বাবু ও সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল হোসেন শাকিল।
জানা গেছে,সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাচ নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় একটি ভাঙচুরের মামলায় ছাত্রলীগের পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী