
রবিউল হাসান লায়ন, জামালপুর: গর্ভবতী স্ত্রীকে হত্যা করার দায়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ স্বামী উজ্জল মিয়াকে মৃত্যুদণ্ড এবং ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে উজ্জল মিয়া ওরফে উজ্জল মাহমুদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৮ এপ্রিল রাতে ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে উজ্জল মিয়া তার গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরদিন তাহমিনা জান্নাতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর সব আসামির উপস্থিতিতে এই রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ফজলুল হক এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২