প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা পড়শি কুন্ডু শ্রেষ্ট নৃত্য শিল্পী নির্বাচিত

রায়হান আলী,উল্লাপাড়াঃ বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ আয়োজিত দেশব্যাপী অনলাইন নৃত্য প্রতিযোগিতায় 'খ' বিভাগে উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী পড়শি কুন্ডু শ্রেষ্ট নৃত্য শিল্পী নির্বাচিত হয়েছে।
সে এই প্রতিযোগিতায় লোকনৃত্য ও সাধারণ নৃত্যে অংশ নেয়। পড়শি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার ব্যবসায়ী পরিতোষ কুমার কুন্ডু ও শাপলা কুন্ডু দম্পতির একমাত্র মেয়ে।
গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্র নায়ক প্রযোজক, পরিচালক ও নিরপাদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন পড়শি কুন্ডুর হাতে আনুষ্ঠানিকভাবে পুরুষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহেজাবিন রহমান। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মিনা মোহাম্মদ নজরুল ইসলাম। পড়শি কুন্ডুর এই অর্জনে সংবর্ধনা জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ও তার নিজ প্রতিষ্ঠান উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.