হোম » সারাদেশ » জামালপুরে ২০০পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী ফরমান চৌধুরী বাবু গ্রেফতার

জামালপুরে ২০০পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী ফরমান চৌধুরী বাবু গ্রেফতার

রবিউল হাসান লায়ন: জামালপুর সদরের কেন্দুয়া ইউপির কুটামনি এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে (ডিবি-১) পুলিশ। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুটামনি এলাকা থেকে ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী কেন্দুয়ার কাচাসড়া এলাকার মো. ফেরদৌস চৌধুরী বাচ্চু ও মোছা. ঝরনা বেগমের ছেলে মোঃ ফরমান চৌধুরী বাবু (৪২)।

জামালপুর গোয়েন্দা শাখার (ডিবি-১) অফিসার ইনচার্জ নাজমুস সাকিব জানান- জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ডিবি-১। এরই ধারাবাহিতায় গত মঙ্গলবার বিকেলে জামালপুর সদরের কুটামনি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ বাবু নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান ও এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার কথা স্বীকার করে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জানুয়ারি জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বার-৫৩। জামালপুরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!