
রবিউল হাসান লায়ন: জামালপুর সদরের কেন্দুয়া ইউপির কালাবহ চৌরাস্তা এলাকা অভিযান চালিয়ে ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে আটক করেছে (ডিবি-১) পুলিশ। ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাবলেটসহ ৬ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কেন্দুয়া কালীবাড়ির কুটামনি এলাকার মো. মতিউর রহমান ও মোছা. বানেছা বেগমের ছেলে মো. রুবেল রানা (২৫), জামালপুর পৌরসভার পলিশা পশ্চিমপাড়া এলাকার মো. মিস্টার ও মোছা. হামেলা বেগমের ছেলে মো. জাকির হোসেন (২০), বেলটিয়া এলাকার মৃত সুরুজ্জামান ও মোছা. মোর্শেদা বেগমের ছেলে মো. মিলন হোসেন (২২), কেন্দুয়ার কুটামনি এলাকার মো. লোকমান ও মোছা. রোকেয়ার ছেলে মো. রোকন (২৫), কালাবহ এলাকার মৃত সামছুল হক ও মোছা. হেলিনা বেগমের ছেলে মো. সাজ্জাদ হোসেন হিমেল (২৮), বেলটিয়া পলিশা এলাকার মো. সিরাজুল ইসলাম ও মোছা. শায়লা বেগমের ছেলে মো. শাহিদুল ইসলাম শাহিদ (২০)।
জামালপুর গোয়েন্দা শাখার (ডিবি-১) অফিসার ইনচার্জ নাজমুস সাকিব জানান- জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ডিবি-১। এরই ধারাবাহিতায় গত মঙ্গলবার রাতে জামালপুর সদরের কালাবহ সুইচ গেইট চৌরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান ও এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার কথা স্বীকার করে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জানুয়ারি জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বার-০৩। জামালপুরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ