
রবিউল হাসান লায়ন: জাতীয় পার্টি’র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১জানুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে শহরের সেতুলী বেম্বো গার্ডেনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খাঁন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. ইয়াসিন আলী, জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল লতিফ, জেলা তরুণ পার্টির আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক, সদস্য সচিব সুলতান মাহমুদ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার