
রবিউল হাসান লায়ন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদল। বুধবার (১ জানুয়ারি) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
শহর ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শওকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান, জেলা বিএনপির সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মো. শওকত জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরমান, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক সাদ্দাম হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল