হোম » সারাদেশ » নাটোরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নাটোরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মেস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: নাটোর সদরের ৪নং লক্ষীপর খোলাবাড়িয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০১ জানুয়ারী বুধবার বেলা ১১ টায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুসহ অনুপস্থিত সকল ইউপি সদস্যার অপসারণের দাবিতে ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিশিষ্ট সমাস সেবক দেলোয়ার হোসেন বলেন বলেন গত ৫ আগষ্ট এর গনঅভ্যুত্থানের পর থেকে  পরিষদের চেয়ারম্যানসহ অধিকাংশ ইউপি সদস্য অনুপস্থিত ফলে সকল নাগড়িক সেবার সকল কার্যক্রম অচল হয়ে পরেছে। ইউপি চেয়ারম্যানসহ  বেশিরভাগ সদস্যরা  অবৈধ সরকারের বিনা ভোটে নির্বাচিত হওয়ায় তারা তারা তাদের নিজ কর্ম থেকে পালিয়ে বেড়াচ্ছে । আজ আমরা ইউনিয়নের সর্বসাধারণ তাদের অপসারণের দাবি জানাচ্ছি।
এসময় ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের প্রশাসক ফিরোজ আহাম্মেদ বলেন ৫ তারিখের পরথেকে লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পরিষদে উপস্থিত থাকেন না ফলে ইউনিয়নের সকল  নাগরিক সেবা থেকে  বঞ্চিত হচ্ছে এই ইউনিয়নের জনসাধারন। তিনি আরো বলেন চেয়ারম্যান পরিষধে অনুপস্থিত থেকে তার নিজ বাড়ি থেকে  নাগড়িক সেবা দিয়ে যাচ্ছেন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ফজলুর রহমান, ৩নং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি,  মোঃ দেলোয়ার হোসেন, অসাধারণ হামিদ, সমাজসেব আজাদ উল ফকির। ইউপি সদস্য ও রাশেদা বেগমসহ এলাকার  সর্বস্তরের জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!