
এম,এ রাশেদ,বগুড়াজেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে “দর্পণ” ছাত্র কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরীক্ষাটি গোসাইবাড়ী ইউনিয়নের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন যুব ছাত্র “শান্তি সংঘ” এর উপদেষ্টা আলফিজুর রহমান স্বপন, কাউছার কাজী,এছাড়া পরীক্ষার নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন রায়হানুল ইসলাম মাসুদ এবং কেন্দ্র সচিব ছিলেন বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছরিনা খাতুন, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, আহসান হাবিব আশিক।
“দর্পণ” সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে সক্রিয় ভূমিকা পালন করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আমীর, কোষাধ্যক্ষ আব্দুর রহমান কাজী এবং কার্যনির্বাহী সদস্য শাহীন হাসান, শাকিল আহমেদ, আশিকুর রহমান, শাকিল আহম্মেদ প্রান্ত, মুঞ্জুরুল হক, নাঈম ইসলাম, সেলিম রেজা, সুমন ইসলাম ও ইমরান খান।
এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করার পাশাপাশি তাদের সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে এমন আরও উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩