হোম » সারাদেশ » ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতবস্ত্র বিতরণ

ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতবস্ত্র বিতরণ

মোঃরিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতার্তদের মধ্যে ২ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, একাডেমিক সুপারভাইজার মো. শাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, পৌর সভাপতি আনিসুল হক আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক সাম সজীব, ডোমার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, মাহির মোহাম্মদ মিলন প্রমূখ।

উল্লেখ্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ায়। সচিবালয়ে আগুন লাগায় তিনি সকালে হেলিকপ্টারে যোগে ঢাকার উদ্দেশ্যে নীলফামারী ত্যাগ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!