হোম » সারাদেশ » নিজেদের  মাতৃভূমিতে  ফিরতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান রোহিঙ্গারা

নিজেদের  মাতৃভূমিতে  ফিরতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান রোহিঙ্গারা

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: নিজেদের  জন্মভূমি মিয়ানমারের রাখাইনে ফিরতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বিশাল সমাবেশ করেছে রোহিঙ্গা মুফতি ও ওলামারা। সমাবেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। স্বদেশ ফিরতে না পারার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর দিয়ে রোহিঙ্গা নেতারা বলেন, তাদের সহযোগিতা ও আন্তরিকতার অভাবে তারা তাদের নিজ  দেশে ফিরতে পারছেন না।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে  উখিয়া উপজেলার কুতুপাংল ক্যাম্পে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গা মাঝি,  বিভিন্ন ক্যাম্পের নেতা কর্মী সহ হাজার  হাজার রোহিঙ্গা নারী পুরুষ  অংশ নেন।
সমাবেশ রোহিঙ্গা নেতারা জানান, দীর্ঘ আট বছর বাংলাদেশ সরকার  তাদেরকে  আশ্রয়ে দিয়ে  রেখেছে। কিন্তু শত চেষ্টা করার  পরও বাংলাদেশ থেকে  রোহিঙ্গাদের  নিজ দেশে ফেরত যেতে পারেনি।
এসময় তারা নিজ দেশে ফেরত যেতে না পারার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর বর্তান। বলেন, তাদের অসহযোগিতা ও আন্তরিকতার অভাবে  তারা স্বদেশে ফিরতে পারছেন না। তারা বলেন, তারা দেশে ফিরে যেতে চান তাদের  অধিকার নিয়ে।
সমাবেশে রোহিঙ্গা নেতা আব্দু রহমান  বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি, সম্পদ,  নিজস্ব পরিচয় সবই ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০১৭ সালে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছি । ঝুপড়ি ঘরে বসবাস  করছি। মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর আরেক দেশে জীবন কাটানো যায় না।
সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভি ছালামত উল্লাহ  বলেন, মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে আমরা রোহিঙ্গা ক্যাম্পে নয়, আরাকানে গিয়ে রক্ত দিতে প্রস্তুত । আমরা আরাকানে যুদ্ধ করে  স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!