
জেএম. মমিন , বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলায় কোস্ট ফাউন্ডেশনের GCA প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উপজেলার মোট ২১ জন সাংবাদিকদের নিয়ে ফলোআপ সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্ট ফাউন্ডেশন এর ভোলা সেন্টারের হলরুমে এসভা অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানে GCA প্রকল্পের সহকারি পরিচালক রাশেদা বেগম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এ্যাড. নজরুল হক অনু, অমৃতালোক পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, ভোলার দর্পন পত্রিকার সম্পাদক মোতাচ্ছিম বিল্লাহ, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, দেশ টিভির জেলা প্রতিনিধি ছোটন সাহা, চ্যানেল ২৪ এর তপু তালুকদার, সাংবাদিক এসিডি অর্জুন, আল আমিন শাহরিয়ার, নুরউল্লাহ ভূইয়া, জেএম. মমিন, মোঃ শান্ত প্রমুখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন ৷
এসময় বক্তাগণ জেলে ও ক্ষুদ্র মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি পদক্ষেপ, আইন-কানুন, সুযোগ-সুবিধা, সমস্যা ও সমাধান বিষয়ে অবহিত করেন ৷ এর আগে গত (৫ ডিসেম্বর) জেলে, ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারে জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি পদক্ষেপ, আইন-কানুন, বিধি বিধান, সুযোগ-সুবিধা ও সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়ে সাংবাদিকদেরকে অরিন্টেশন করানো হয় ৷ এরই ধারাবাহিকতায় উক্ত ফলোআপ সভা অনুষ্ঠিত হয় ৷

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান