
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় আবারও একটি খড়ের গাদায় ও জালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নলডাঙ্গার ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়।
বুধবার(২৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের বুরন প্রামানিকের খড়ের পালায় এবং একই গ্রামের আমিনুর ইসলামের জালে দুর্বৃত্তরা একসাথে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়,পুরো গ্রাম জালিয়ে দিতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পূর্ব পরিক্ল্পনা করেই পুরো গ্রাম জালিয়ে দিতেই এই আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বর্তমানে আমরা গ্রামবাসি আতঙ্কে রয়েছি। দোষীদের খুঁজে বের করার দাবি করছি। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হাবিবুর রহমান জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত চলে আসি। প্রায় ৪০ মিনিটি চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
উল্লেখ্য,সম্প্রতি একই গ্রামে ৪ দফায় প্রায় ১৫ থেকে ২০টি স্থানে আগুন তান্ডব চালায় দূবৃত্তরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান