
মোঃ মনিরুজ্জামান , সাতক্ষীরা: শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা—২০২৪ র্শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ।
আলোচনা সভায়, টিউশন ফি নীতিমালা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারগতার উপর ভিত্তি করে জেলার পৌর এলাকা ও মফস্বল ভিত্তিক দুই ক্যাটাগরিতে সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারন করা হয়। এতে পৌর এলকায় জন্য স্কুল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৮০ টাকা টিউশন ফি নির্ধারন। আর মফস্বল এলাকার স্কুল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১২০ টাকা।
এছাড়া, জেলার পৌর এলাকার বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৫০ টাকা টিউশন ফি নির্ধারন করা হয়। পৌর এলাকার বাইরে মফস্বল কলেজ শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারন করা হয়। এছাড়া জেলা বেসরকারী (ননএমপিও) স্কুল—কলেজ গুলোর টিউটন ফি সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা নির্ধারন করা হয়। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার ফি ও সেশন চার্জ শিক্ষামন্ত্রানালয়ের নীতিমালায় উল্লেখিত ফি অনুযায়ী নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ^াস, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা শিক্ষক সমিতির সভাপাতি মোঃ আমানুল্লাহ আমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন গণমাধ্যম কমীর্রা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২