হোম » সারাদেশ » বগুড়ায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

বগুড়ায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মজিবুর রহমান (৫২), ও বিশারত ওরফে বিশু (৬৪), নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৪ই ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া চার মাথা মোড় ঢাকা টু রংপুরগামী হাইওয়ে রাস্তা পার্শ্বে এস,কে দইঘর এর সামনে হইতে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জ (মালোপাড়া) এলাকার মৃত রুস্তম আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী মজিবুর রহমান ও একই এলাকার (রহমান মোল্লার টোলা) গ্রামের মৃত গিয়াস উদ্দীন এর ছেলে মাদক ব্যবসায়ী বিশারত ওরফে বিশু।
বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি)’র নেতৃত্বে ডিবি পুলিশের টিম মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!