হোম » সারাদেশ » সোনাইমুড়ী পৌর অফিসে ঘুষ নিয়ে কর্মকর্তা-ব্যবসায়ীর হাতাহাতি

সোনাইমুড়ী পৌর অফিসে ঘুষ নিয়ে কর্মকর্তা-ব্যবসায়ীর হাতাহাতি

গোলজার হানিফ নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার লাইসেন্স পরিদর্শক জসীমউদ্দীন এক ব্যবসায়ীর থেকে ঘুষ দাবি করায় হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার(২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সোনাইমুড়ী পৌর অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার লাইসেন্স পরিদর্শক জসীমউদ্দীন একই দপ্তরে রয়েছেন দীর্ঘ ১৫ বছর থেকে। পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার স্থানীয় হওয়ায় তিনি গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট। পৌরসভার লাইসেন্স শাখাকে রূপান্তর করেছেন ঘুষ বাণিজ্যের কেন্দ্র হিসেবে। তার বিরুদ্ধে নতুন লাইসেন্স প্রদান ও লাইসেন্স নবায়নে ঘুষ গ্রহণ, আয়করের নামে অর্থ আদায়সহ উৎকোচের বিনিময়ে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদানের অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে অফিসের কয়েকজন কর্মচারী জানান, বেলা ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভায় লাইসেন্স পরিদর্শক জসীমউদ্দীনের রুমে এক ব্যবসায়ীর সঙ্গে হাতাহাতি ও উচ্চবাচ্যের ঘটনা ঘটে। সোনাইমুড়ী ব্যাংক রোডের এক ব্যবসায়ীর নতুন লাইসেন্স করতে আসেন। এসময় জসীমউদ্দীন অতিরিক্ত টাকা দাবি করেন। ওই ব্যবসায়ী টাকা দিতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে তাকে হয়রানি করা হয়। পরে ব্যবসায়ী উচ্চবাচ্য করেন, একপর্যায়ে সেটি হাতাহাতির পর্যায়ে
পৌঁছায়। অফিস স্টাফরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আজাদ হোসেন জানান, সোনাইমুড়ী ব্যাংক রোডের ঝিলিমিলি প্লাজায় তার দোকান রয়েছে। তার প্রতিষ্ঠানের নাম চাঁদনী কসমেটিকস। এই প্রতিষ্ঠানের নামে তিনি লাইসেন্স তাকে নানা ধরনের পরিদর্শক জসীমউদ্দীন তাকে নানা ধরনের আইন-কানুন দেখাতে থাকেন। একপর্যায়ে সহজে লাইসেন্স করার জন্য ঘুষ দাবি করেন। সেই টাকা দিতে রাজি না হাওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
লাইসেন্স পরিদর্শক জসীমউদ্দীন মুঠোফোনে ঘটনার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন। তিনি জানান, এক ব্যবসায়ী সকালে নতুন ট্রেড লাইসেন্স নিতে আসেন। এসময় সামান্য চা-পানির পয়সা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে যান। পরে অন্যান্য কর্মচারীরা এসে পরিস্থিতি শান্ত করেন।
সোনাইমুড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জানান, ঘুষ দাবিকে কেন্দ্র করে লাইসেন্স পরিদর্শকের সঙ্গে ব্যবসায়ীর হাতাহাতির ঘটনাটি তিনি জেনেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।
গত ২৯ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে সোনাইমুড়ী পৌরসভার লাইসেন্স পরিদর্শক জসীমউদ্দীনের বিরুদ্ধে ঘুস গ্রহণ সহ নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!