
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাফালবাড়ী কলেজিয়েট স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে জাহাঙ্গীর হাওলাদার স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের পরিবার তার আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান