
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামাত ইসলামী মোরেলগঞ্জ পৌর শাখার উদ্যোগে আজ সোমবার সকালে আবু হুরায়রা দাখিল মাদ্রাসা কমপ্লেক্সে সুন্নাতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সুন্নতে খাৎনা ক্যাম্পের উদ্বোধনে মোরেলগঞ্জ জামাতে আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন বলেন, পুরুষের খতনাকে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানীরা অত্যন্ত স্বাস্থ্যসম্মত বলে মনে করেন।
খতনার মাধ্যমে বিভিন্ন ধরনের ছত্রাকজাতীয় (ব্যাকটেরিয়া) রোগ থেকে রক্ষা পাওয়া যায়। দেড় হাজার বছর আগে মহানবী (সা.) খতনার উপকারে যে কথা বলেছেন তা ব্যাপক গবেষণা শেষে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ । তিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক।
বাংলাদেশসহ পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম ও রাসূল সাঃ-এর সুন্নাহ। ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবেনা। পরকালীন জবাবদিহীতা ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ নিশ্চিত করতে তিনি সবাইকে বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল সাঃ-এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার উদাত্ব আহ্বান জানান।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত