প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ
বগুড়ায় আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষে থেকে কম্বল বিতরণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর দিক নির্দেশনায় সোমবার (২৩ই ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বগুড়া জেলার আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় বগুড়া জেলার ১২টি উপজেলার ২০০ জন বয়স্ক ভাতাভোগী সদস্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে উপস্থিত হয়ে কম্বল গ্রহণ করেন। মহাপরিচালকের পক্ষে জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন বাহিনীতে দীর্ঘদিন ধরে যেসকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা কমান্ড্যান্ট আরো জানান, এ বাহিনীতে অনেক বয়োবৃদ্ধ সদস্য যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা ও সামাজিক নিরাপত্তামূলক কাজের সাথে জড়িত ছিল, নীতিমালা অনুযায়ী অনেকের বয়স উত্তীর্ণ হলেও বাহিনীর সংগে নাড়ীর টান ছাড়তে পারেনি। বাহিনীর মহাপরিচালক তাদের অবদানকে মনে রাখতে চান এবং তৃণমূলের স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের কাজের স্বীকৃতি যথাযথভাবে দিতে চান। জেলা কমান্ড্যান্ট বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে যারা দেশ ও মানুষের আর্থসামাজিক কল্যাণে নিয়োজিত আছেন, তাদের পাশে বাহিনী সবসময় দাঁড়াবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সার্কেল এডজুট্যান্ট মোঃ গোলাম আজম, সদর উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মইদুল, শেরপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃপিস্তা সহ আরো অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বিন্দুউপস্থিত ছিলেন ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.