
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় তালা কাটার যন্ত্রসহ জামাল উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে। গত রবিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮,টার দিকে শহরের নবাব বাড়ী সড়ক রানার প্লাজার দ্বিতীয়তলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জামাল উদ্দিন কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ সেরাজুল হক।
পুলিশের এই কর্মকর্তা জানান, রানার প্লাজার ২য় তলায় বাথরুম থেকে জামাল নামে ওই ব্যক্তি সন্দেহজনক ভাবে বের হয়ে আসলে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সন্দেহ হয়। এ সময় তাঁরা তাকে আটক করে সাথে করে ওই বাথরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে সে তালা কাটার একটি যন্ত্র লুকিয়ে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে জামালকে গ্রেপ্তার করে এবং তালা কাটার যন্ত্রটি উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান