হোম » সারাদেশ » বগুড়া ধুনটে দিন-দুপুরে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

বগুড়া ধুনটে দিন-দুপুরে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট পৌরসভার ৪নং ওয়ার্ডের রফিকুল ইসলাম (৪২), নামে এক ব্যবসায়ীর বাসায় দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে। চুরি হওয়া বাসায় লোকজন না থাকায় এক ভরি স্বর্নালংকারসহ নগদ ৮৫,হাজার টাকার বেশি চুরি হয়েছে।  দিন-দুপুরে চুরি হওয়ার ঘটনায় পৌর শহরের জনসাধারণ আতঙ্কে রয়েছে।
রবিবার (২২ই ডিসেম্বর) সকাল অনুমান ৯টা থেকে ৩টার মধ্যেই পৌর এলাকার ৪নং ওয়ার্ডের উত্তর অফিসার পাড়া মৃত নুরু মন্ডলের ছেলে লেদ ব্যবসায়ী রফিকুল ইসলাম এর বাসায় চুরি হওয়ার ঘটনা ঘটে। বাসা থেকে নগদ ৮৫ হাজার টাকা এবং এক ভরি ওজনের স্বর্নালংকার এসব মালামাল নিয়ে চোরেরা পালিয়ে যায়।
একই দিনে বিকাল সাড়ে ৩,টার সময় রফিকুল ইসলামের মেয়ে রজনী খাতুন ও ছেলে আশিক মিয়া বাসায় ফিরে আসেন। এ সময় বাসার পিছনের জানালা ভাঙা ও বাসার তারা কাটা দেখতে পেয়ে তিনি ভিতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান বাসার তিনটি রুমের আলমিরার লকারের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্নালংকার চুরির ঘটনা দেখে থানা পুলিশকে খবর দেন।
রফিকুল ইসলাম বলে, দিন-দুপুরে আমার বাসায় চুরি হয়েছে। আজ সকাল অনুমান ৯,টার দিকে আমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে আমার পরিবারের সকল সদস্যসহ সবাই শ্বশুর বাড়িতে যাই, আমার ছেলে ও মেয়ে বাড়িতে ফিরে এসে আমার বাড়িতে চুরির ঘটনা দেখতে পেরে আমাকে সংবাদ দেয়।
আমাদের নিরাপত্তা কোথায়?’ বাসাগুলোতে দিন- দুপুরে চুরি হলো! এতে জানমাল নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, ‘চুরি হওয়া একটি অনাকাঙ্খিত ঘটনা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া মালামাল পুনুরুদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!