
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: সুন্নী সমাজের অনিবর্ষী বক্তা মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চন্দনাইশের সর্বস্তরের সুন্নী জনতার উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ২০ ডিসেম্বর বিকেলে খানহাট ওয়ান আজিজ সেন্টারের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাও. মো. আবুল কাশেম আনসারী, প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ছৈয়দ মো. আমান উল্লাহ আমান সমরকন্দি, বিশেষ অতিথি যথাক্রমে অধ্যক্ষ মুফতি আহমদ হোসেন আলকাদেরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মুফতি শাহজাদা আশেকুর রহমান হাফেজ নগরী, মাও. এনাম রেজা, মুফতি কাজী আমিনুল্লাহ, মাও. নাসির উদ্দীন, হাফেজ মাও. আবদুল কাদের, মো. আইয়ুব তাহেরী, ছাত্রসেনা নেতা শাহাদত হোসেন চৌধুরী, মো. পারভেজ, মহিউদ্দীন মো. সায়েদ।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। সভায় বক্তাগন বলেন, মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সুন্নী সমাজ বৃহত্তর কর্মসূচী ঘোষণা করবে। এতে প্রশাসন সারাদেশে সুন্নী জনতার আন্দোলনের মুখে বিপাকে পড়তে হবে। তাই প্রশাসনের মাধ্যমে বর্তমান অন্তবর্ত্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত
উপদেষ্টার সুদৃষ্টি কামনা করে অতিসত্বর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ