
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে ফেনীর লালপুল এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত সাইদী চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি হাসিনা আহমেদ এর গাড়ি বহরে হামলা এবং নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলার আসামি। র্যাব ফোর্সেস সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল ফেনী জেলার সদর লালপুল এলাকায় অভিযান পরিচালনা করে ফজলুল করিম সাঈদী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফজলুল করিম সাঈদী (৫২), চকরিয়া পৌরসভার মৃত ইছহাক কন্ট্রাক্টরের পুত্র।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান